Case এর সম্পূর্ণ আলোচনা | Nominative, Objective, Possessive & Vocative Case
ইংরেজি ব্যাকরণের Case সম্পর্কে বিস্তারিত আলোচনা। Nominative Case, Objective Case, Possessive Case এবং Vocative Case-এর সংজ্ঞা, প্রকারভেদ, ব্যবহার, উদাহরণ ও গুরুত্বপূর্ণ নিয়ম সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে। SSC, HSC ও ভর্তি পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাইড।
Case (কারক)
কোন Sentence-এ ব্যবহৃত Noun বা Pronoun এর সাথে অন্য Word এর সম্বন্ধকে Case বা কারক বলে। যেমন –
He eats his own mango.
উদাহরণ বিশ্লেষণ: এখানে Case এর সংজ্ঞা অনুযায়ী বাক্যের মধ্যে Noun বা Pronoun এর সাথে অন্য Word এর সম্পর্ক। তাহলে উপরের উদাহরণে Pronoun হচ্ছে He ও His এবং Noun হচ্ছে Mango. এই বাক্যে Verb হলো eats. উপরের বাক্যে He এর সাথে eats এবং His এর সাথে mango এর সাথে সম্পর্ক।
Case এর প্রকারভেদ: ইংরেজি ভাষায় Case চার প্রকার। যথাঃ
- Nominative Case (কর্তৃকারক)
- Objective Case (কর্মকারক)
- Possessive Case (সম্বন্ধ সূচক কারক)
- Vocative Case (সম্বোধন সুচক কারক)
Nominative Case (কর্তৃকারক) এর বর্ণনা
সংজ্ঞা: কোন Sentence – এ যে Noun বা Pronoun “Verb” এর কাজ সম্পন্ন করে তাকে Nominative Case বা কর্তৃকারক বলে। যেমনঃ
- We eat rice
- They live here
- Sumaiya writes a letter
উপরের বাক্যগুলোতে eat, live ও writes এই শব্দগুলো Verb বা ক্রিয়া এবং We, They ও Sumaiya এই শব্দগুলো eat, live ও writes এর ক্রিয়াগুলো সম্পাদন করে। তাই We, They ও Sumaiya শব্দগুলো Nominative case.
নোট: Nominative Case নির্ণয় করতে হলে Verb এর আগে Who বা What বসিয়ে প্রশ্ন করে তার উত্তরে যে Noun বা Pronoun পাওয়া যায় তাই Nominative Case বা Subject.
- We eat rice => Who eat rice? => We (Nominative Case)
- They live here => Who live here? => They (Nominative Case)
বাক্যে Nominative Case এর অবস্থান
নিম্নলিখিত নিয়মের মাধ্যমে আমরা সহজে Nominative Case এর অবস্থান সম্পর্কে জানতে পারবো।
নিয়ম ১: Nominative সাধারণত Verb এর পূর্বে বসে। যেমনঃ
Shanzida reads a book.
I go to market.
নোট: কিন্তু মাঝে মাঝে Finite Verb বা Auxiliary Verb এর পরে Nominative case ব্যবহৃত হতে পারে। যেমন -
- Interrogative Sentence – এ Do you know me? Or Are they students?
- Imperative Sentence – এ Do the sum
নোট: উপরের উদাহরণে Subject উহ্য রয়েছে। কেননা Imperative Sentence এ Subject উহ্য থাকে। আর যদি Subject ব্যবহার করা হতো তাহলে বাক্যটি ‘Do (You) the sum’ এমনভাবে লেখতে হতো। এবং এই উদাহরণেও Subject ‘you’ Auxiliary Verb “Do” এর পরে বসেছে। তাই এই বাক্যে Nominative Case হচ্ছে “You”.
- Optative Sentence – এ May you pass the exam.
- Exclamatory Sentence – এ How beautiful the bird is!
নিয়ম ২: Conditional Clause – এ if, though ব্যবহৃত হলে। যেমনঃ
If you come, then I will go with you.
Though he is poor, he is honest.
নিয়ম ৩: Sentence – এ clause “here, no sooner, there” ইত্যাদি দিয়ে শুরু হলে। যেমনঃ
Here is the man.
No sooner had we reached home than the rain started.
নিয়ম ৪: Sentence – এ দ্বিতীয় Clause টি “so, the more” ইত্যাদি দ্বারা শুরু হলে। যেমনঃ
As you sow, so you reap.
Objective Case (কর্মকারক) এর বর্ণনা
সংজ্ঞা: কোন Noun বা Pronoun কোন সকর্মক ক্রিয়ার (Transitive Verb) বা কোন Preposition এর Object রুপে ব্যবহৃত হলে তাকে Objective Case বলে। যেমনঃ
The teacher advised the boy.
Habib writes a letter.
উদাহরণ বিশ্লেষণ:
উপরের বাক্যগুলোতে Advised ও Writes এই শব্দগুলো Verb বা ক্রিয়া। প্রথম বাক্যে ‘Advised’ ক্রিয়া দ্বারা যদি প্রশ্ন করা হয় “কাকে উপদেশ দিয়েছিলো?” তাহলে উত্তরে পাওয়া যাবে “boy” । আর দ্বিতীয় বাক্যে ‘Writes’ ক্রিয়া দ্বারা যদি প্রশ্ন করা হয় “কি লিখে?” তাহলে উত্তরে পাওয়া যাবে “letter” ।
স্মরণ রাখবে যে, Verb কে – কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই ঐ বাক্যের Verb এর Object এবং তার Objective Case।
নিম্নে কয়েকটি Pronoun এর Nominative Case (Subjective) ও Objective Case (Objective) তালিকা দেওয়া হলো –
| Nominative Case (Subjective) | Objective Case (Objective) |
|---|---|
| I | me |
| we | us |
| you | you |
| they | them |
| she | her |
| it | it |
| who | whom |
| he | him |
Possessive Case (সম্বন্ধ সূচক কারক) এর বর্ণনা
সংজ্ঞা: যে Noun বা Pronoun কোন ব্যক্তি বা বস্তুর সাথে অধিকারের সম্পর্ক বোঝায় তাকে Possessive Case বা সম্বন্ধ সূচক কারক বলে। যেমনঃ
Habib’s house.
উদাহরণ বিশ্লেষণ: এখানে ‘Habib’s’ এর সাথে ‘house’ এর সম্পর্কে বুঝাচ্ছে। কেননা Habib হলো এই House টির মালিক।
মনে রাখবে যে, যদি কোন বাক্যে অবস্থিত Noun বা Pronoun এর সাথে অন্য কোন Noun এর সাথে সম্পর্ক বুঝায়, তখনি পূর্ববর্তী Noun বা Pronoun টি Possessive Case হয়। আর এই সম্পর্ক হলো “মালিকানার সম্পর্ক” । তাহলে বলা যায় যে, উপরের উদাহরণে ‘Habib’ এর সাথে ‘House’ এর মালিকানা সম্পর্ক।
Possessive Case বা সম্বন্ধ সূচক কারক গঠন করার নিয়ম
নিয়ম ১: প্রানীবাচক Noun এর শেষে Apostrophe (‘s) যোগ করে Possessive Case করা যায়।
Habib’s house or Sakib’s mother.
নিয়ম ২: Noun যদি Plural হয় এবং তার শেষে যদি ‘S’ থাকে তাহলে তাকে Possessive Case করতে হলে তার শেষে শুধু Apostrophe (‘) যোগ করতে হয়; কোন ‘s’ যোগ করতে হয় না।
Boys school => Boys’ school
কিন্তু, Plural Noun এর শেষে যদি ‘S’ না থাকে তাহলে Apostrophe (‘s) যোগ করে Possessive Case করতে হয়।
Children => Children’s
Men => Men’s
নিয়ম ৩: সময়, দূরত্ব, পরিমাপ, ওজন বাচক Noun এর শেষে Apostrophe (‘s) যোগ করে Possessive Case করতে হয়।
One week leave => One week’s leave
One-yard length => One yard’s length
নিয়ম ৪: যদি কোন বাক্যে ‘Sake বা খাতির/স্বার্থ’ শব্দ আসে এবং তার পূর্বে এমন Noun আসে যার শেষে “ce বা ss” থাকে, তাকে Possessive করার জন্য তার শেষে শুধু Apostrophe (‘) যোগ করতে হয়।
Justice Sake => Justice’ Sake
নিয়ম ৫: Compound Noun এর শেষের word টির পরে Apostrophe (‘s) যোগ করে Possessive Case করতে হয়।
Brother-in-law’s house
Sister-in-law’s husband
নিয়ম ৬: “And” দ্বারা যুক্ত দুই বা দুয়ের অধিক Noun একই মালিকানা বোঝালে শেষের Noun টির পরে Apostrophe (‘s) যোগ করে Possessive Case করতে হয়।
Habib and Maha’s house.
কিন্তু, “And” দ্বারা যুক্ত দুই বা দুয়ের অধিক Noun প্রত্যেকটির আলাদা আলাদা করে বুঝায়, তাহলে প্রত্যেকটি Noun এর শেষে Apostrophe (‘s) যোগ করে Possessive Case করতে হয়।
Habib’s and Maha’s house.
নিয়ম ৭: যে সকল Noun দ্বারা অচেতন পদার্থ কে বুঝায়, সেগুলোর পূর্বে “of” বসিয়ে Possessive Case করতে হয়।
The pages of the book are green.
নিয়ম ৮: অচেতন বা অপ্রাণিবাচক Noun এ সচতেনতা আরোপ বা তাকে জীবিত কল্পনা করা হলে সে Noun এর শেষে Apostrophe (‘s) যোগ করে Possessive Case করতে হয়।
Nature’s call. Or Duty’s Call
নিয়ম ৯: One, everyone, no one, nobody, everybody এদের পরে Apostrophe (‘s) যোগ করে Possessive Case করতে হয়।
One should do one’s duty.
নিম্নে কয়েকটি Pronoun এর Nominative Case (Subjective) ও Objective Case (Objective) এবং Possessive Case তালিকা দেওয়া হলো –
| Nominative Case | Objective Case | Possessive Case |
|---|---|---|
| I | Me | Mine, My |
| We | Us | Our, Ours |
| You | You | Your, Yours |
| He | Him | His |
| They | Them | Their, Theirs |
| She | Her | Her, Hers |
| It | It | Its |
| Who | Whom | Whose |
Vocative Case (সম্বোধন সুচক কারক) এর বর্ণনা
সংজ্ঞা: যাকে সম্বোধন করে কোন কিছু বলা হয় তাকে Vocative Case বা সম্বোধন সুচক কারক বলে।
যেমন –
- Listen to me Habib.
- Oh Shanzida, did you forget me?
Written by
Notesaid24 Editors
Curated study notes and grammar guides for students across Bangladesh.
Keep reading
Article (a, an, the) ব্যবহারের সম্পূর্ণ নিয়ম | Indefinite & Definite Article
ইংরেজি ব্যাকরণের Article-এর পূর্ণাঙ্গ আলোচনা। A, An, The-এর সংজ্ঞা, উৎপত্তি, প্রকারভেদ, ব্যবহারের ৩০+ নিয়ম, ব্যতিক্রম ও যেখানে Article বসে না—সবকিছু উদাহরণসহ। HSC ও SSC শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গাইড।
Clause এর সম্পূর্ণ আলোচনা | Principal, Subordinate & Coordinate Clause
ইংরেজি ব্যাকরণের Clause সম্পর্কে বিস্তারিত আলোচনা। Principal Clause, Subordinate Clause ও Coordinate Clause-এর সংজ্ঞা, প্রকারভেদ, ব্যবহার, গঠন, উদাহরণ এবং গুরুত্বপূর্ণ নিয়ম সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে। SSC, HSC ও ভর্তি পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাইড।