Person এর সম্পূর্ণ আলোচনা | First, Second & Third Person
ইংরেজি ব্যাকরণের Person সম্পর্কে বিস্তারিত আলোচনা। First Person, Second Person এবং Third Person-এর সংজ্ঞা, প্রকারভেদ, ব্যবহার, উদাহরণ ও গুরুত্বপূর্ণ নিয়ম সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে। SSC, HSC ও ভর্তি পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাইড।
ইংরেজি ব্যাকরণে Person সহজে চেনার উপায়
বাক্যে অন্তর্গত Subject – ই হলো Person (পুরুষ) হতে পারে সেটা Noun অথবা Pronoun। নিম্নে কয়েকটা উদাহরণ দেখা যাক –
- I am a student
- You are a gentleman
- He is doing the work
উদাহরণ পর্যালোচনা: এই উদাহরণগুলোতে I, You এবং He এই শব্দগুলো কোন ব্যাক্তির বা বস্তুর সম্পর্কে বর্ণনা করছে, তাই এরা Subject / Person। কেননা আমরা জানি যে, Verb কে ‘কি’ বা ‘কারা’ এবং ‘কে’ দ্বারা প্রশ্ন করে উত্তরে যা পাওয়া যায় তাই Subject।
তাহলে বলা যায় যে, কোন Sentence এর মধ্যে যে শব্দ Noun বা Pronoun, subject হিসেবে কাজ করে তাকে Person বলে।
উপরোক্ত উদাহরণগুলোতে প্রথম বাক্যে - ‘I’ দিয়ে বক্তা নিজের সম্পর্কে বলছে, তাই ‘I’ এখানে Person। দ্বিতীয় বাক্যে - ‘You’ দিয়ে বক্তা এখানে নিজেকে না বুঝিয়ে অন্য একজন বা শ্রোতার সম্পর্কে বলছে, তাই ‘You’ এখানে Person এবং তৃতীয় বাক্যে – ‘He’ দিয়ে বক্তা এবং শ্রোতা কারো সম্পর্কে না বুঝিয়ে তৃতীয় কোন ব্যাক্তি সম্পর্কে বলছে, তাই ‘He’ এখানে Person।
মোট কথা হলো যে, Person কোনো বাক্যের মধ্যে; কখনো নিজের সম্পর্কে বলে, কখনো অন্যের সম্পর্কে বলে এবং কখনো তৃতীয় কোন ব্যাক্তির সম্পর্কে বলে। সেক্ষেত্রে Person বা পুরুষ ৩ প্রকার। যথাঃ
- First Person (উত্তম পুরুষ)
- Second Person (মধ্যম পুরুষ)
- Third Person (নাম পুরুষ)
এই প্রকারগুলো সম্পর্কে আমরা পুর্বে আলোচনা করেছি। এখন আমরা আরও একবার দেখে নিবো। যাতে Person বুঝতে আমাদের কোন সমস্যা না হয়।
📌 First Person (সংক্ষেপে 1st Person) উত্তম পুরুষ
বাক্যে বক্তা নিজের সম্পর্কে বর্ণনা করার জন্য যে Pronoun ব্যবহার করে থাকে, তাকে ইংরেজি ব্যাকরণে First Person বলে।
যেমনঃ I am a student
এই বাক্যে Pronoun টি হলো ‘I’। এখানে বক্তা তার নিজের সম্পর্কে বর্ণনা করার জন্য ‘I’ Pronoun টি ব্যাবহার করেছেন। তাই বলা যায় যে এই বাক্যে ‘I’ হলো First Person।
Note: এছাড়াও বাক্যে ব্যবহৃত First Person গুলো হচ্ছে I, We, My, Mine, Our, Ours ইত্যাদি।
📌 Second Person (সংক্ষেপে 2nd Person) মধ্যম পুরুষ
বাক্যে বক্তা নিজের সম্পর্কে বর্ণনা না করে অন্য কোনো ব্যাক্তিকে বোঝানোর জন্য যে Pronoun ব্যবহার করে থাকে, তাকে ইংরেজি ব্যাকরণে Second Person বলে।
যেমনঃ You are a gentleman
এই বাক্যে Pronoun টি হলো ‘You’। এখানে বক্তা কোনো ব্যাক্তির সম্পর্কে বর্ণনা করার জন্য ‘You’ Pronoun টি ব্যাবহার করেছেন। তাই বলা যায় যে এই বাক্যে ‘You’ হলো Second Person।
Note: এছাড়াও বাক্যে ব্যবহৃত Second Person গুলো হচ্ছে You, Your, Yours ইত্যাদি।
📌 Third Person (সংক্ষেপে 3rd Person) নাম পুরুষ
বাক্যে বক্তা তৃতীয় কোন ব্যাক্তি বা বস্তু সম্পর্কে বোঝানোর জন্য যে Noun বা Pronoun ব্যবহার করে থাকে, তাকে ইংরেজি ব্যাকরণে Third Person বলে।
যেমনঃ
Shanzida is a beautiful girl.
He is doing the work.
এই বাক্যে Noun বা Pronoun গুলো হলো “Shanzida এবং He” । এখানে বক্তা তৃতীয় কোন ব্যাক্তি বা বস্তু সম্পর্ক বোঝানোর জন্য “Shanzida এবং He” Noun বা Pronoun টি ব্যাবহার করেছেন। তাই বলা যায় যে এই বাক্যে “Shanzida এবং He” হলো Third Person।
Note: এছাড়াও বাক্যে ব্যবহৃত Third Person গুলো হচ্ছে He, She, It, They, Shanzida, Habib ইত্যাদি। তবে সংক্ষিপ্ত ভাবে Third Person চেনার উপায় হলোঃ “আমি তুমি ছাড়া যাই আছে, সবি Third Person”
Written by
Notesaid24 Editors
Notesaid24 Editors is a dedicated educational editorial team focused on creating high-quality study materials, grammar guides, academic notes, and learning resources for students across Bangladesh.
Keep reading
Case এর সম্পূর্ণ আলোচনা | Nominative, Objective, Possessive & Vocative Case
ইংরেজি ব্যাকরণের Case সম্পর্কে বিস্তারিত আলোচনা। Nominative Case, Objective Case, Possessive Case এবং Vocative Case-এর সংজ্ঞা, প্রকারভেদ, ব্যবহার, উদাহরণ ও গুরুত্বপূর্ণ নিয়ম সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে। SSC, HSC ও ভর্তি পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাইড।
Clause এর সম্পূর্ণ আলোচনা | Principal, Subordinate & Coordinate Clause
ইংরেজি ব্যাকরণের Clause সম্পর্কে বিস্তারিত আলোচনা। Principal Clause, Subordinate Clause ও Coordinate Clause-এর সংজ্ঞা, প্রকারভেদ, ব্যবহার, গঠন, উদাহরণ এবং গুরুত্বপূর্ণ নিয়ম সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে। SSC, HSC ও ভর্তি পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাইড।