Article (a, an, the) ব্যবহারের সম্পূর্ণ নিয়ম | Indefinite & Definite Article
ইংরেজি ব্যাকরণের Article-এর পূর্ণাঙ্গ আলোচনা। A, An, The-এর সংজ্ঞা, উৎপত্তি, প্রকারভেদ, ব্যবহারের ৩০+ নিয়ম, ব্যতিক্রম ও যেখানে Article বসে না—সবকিছু উদাহরণসহ। HSC ও SSC শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গাইড।
Article এর সংজ্ঞা: A, an এবং the কে Article বা পদাশ্রিত নির্দেশক বলে।
A, an এবং the এর উৎপত্তি: ইংরেজি শব্দ One সংক্ষিপ্ত হয় “an” এবং an সংক্ষিপ্ত হয়ে “a” হয়েছে। আবার ইংরেজি শব্দ that সংক্ষিপ্ত হয় “the” হয়েছে।
Article গুলোর অর্থ – An (একটি), a (একটি), the (টি, টা, খানা, খানি)
Article এর প্রকারভেদ: Article দুই প্রকার। যথা –
- Indefinite Article বা অনির্দিষ্ট – a, an
- Definite Article বা নির্দিষ্ট – the
নিম্নে Article এর প্রকারভেদ নিয়ে আলোচনা করা হলো –
Indefinite Article এর বর্ণনা
a ও an কে Indefinite Article বলে। কোনো ব্যক্তি, বস্তু বা স্থানকে অনির্দিষ্টভাবে বুঝাতে Indefinite Article ব্যবহৃত হয়। যেমন –
- Maha is a good girl
- He is an honest man.
উপরের বাক্যগুলোতে a এবং an হলো Indefinite Article। অর্থগত দিক থেকে a এবং an এর মধ্যে কোনো পার্থক্য নেই কিন্তু ব্যবহারের দিক থেকে পার্থক্য রয়েছে। নিম্নে a এবং an এর পার্থক্য নিয়ে বিস্তারিত আলোচনা করবো। ইনশাআল্লাহ্।
Definite Article এর বর্ণনা
the কে Definite Article বলে। কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্টভাবে বুঝাতে ‘the’ ব্যবহৃত হয়। যেমন –
- The water of this pond is dirty.
- Put the book on the table.
A এবং an এর সাধারণ ব্যবহার
সাধারণত শব্দের শুরুতে Consonant (b, c, d, f, g, h, j, k, l, m, n, p, q, r, s, t, v, w, x, y, z) থাকলে তার পূর্বে “a” এবং Vowel (a, e, I, o, u) থাকলে তার পূর্বে an বসে। যেমন – A boy, a pen, an apple, an orange ইত্যাদি।
A এবং an এর ব্যতিক্রম ব্যবহার
নিয়ম ১: শব্দের শুরুতে যদি ‘h’ থাকে এবং তা যদি ‘হ’ এর মতো উচ্চারিত হয় তবে তার পূর্বে “a” বসে কিন্তু ‘h’ এর উচ্চারণ যদি অনুচ্চারিত থাকে তবে তার পূর্বে “an” বসে। যেমন –
- H উচ্চারিত – a horse, a hotel.
- H অনুচ্চারিত – an hour, an honest man
নিয়ম ২: শব্দের শুরুতে যদি ‘o’ থাকে তাহলে নিয়ম অনুযায়ী তার পূর্বে “an” বসবে কিন্তু ‘o’ এর উচ্চারণ যদি “ওয়া বা wa” এর মতো উচ্চারিত হয় তাহলে তার পূর্বে “a” বসে। যেমন –
- O উচ্চারিত – an orange, an old man, an open field.
- O অনুচ্চারিত – a one taka notes, a once famous poet, a one eyed man.
নিয়ম ৩: শব্দের শুরুতে যদি ‘u’ থাকে তাহলে নিয়ম অনুযায়ী তার পূর্বে “an” বসবে কিন্তু ‘u’ এর উচ্চারণ যদি “ইউ বা ew/eu” এর মতো উচ্চারিত হয় তাহলে তার পূর্বে “a” বসে। যেমন –
- U উচ্চারিত – an umbrella, an ugly bird, an unknown man (এখানে U এর উচ্চারণ “আ’ এর মতো হয়েছে)
- U অনুচ্চারিত – a university, a useful metal, a uniform.
নিয়ম ৪: সংক্ষিপ্ত শব্দের (Abbreviation word) প্রথম অক্ষর Consonant এর মতো উচ্চারিত হলে তার পূর্বে ‘a’ বসে এবং Vowel এর মতো উচ্চারিত হলে তার পূর্বে ‘an’ বসে। যেমন –
- Consonant: a BA, a BSc, a BCom.
- Vowel: an MA, an LLB, an FRCS
নিয়ম ৫: শব্দের শুরুতে যদি ‘e’ থাকে তাহলে নিয়ম অনুযায়ী তার পূর্বে “an” বসবে কিন্তু ‘e’ এর উচ্চারণ যদি “ইউ বা ew/eu” এর মতো উচ্চারিত হয় তাহলে তার পূর্বে “a” বসে। যেমন –
- E উচ্চারিত – an egg, an ear.
- E অনুচ্চারিত – a European, a ewe
A এবং an এর অন্যান্য ব্যবহার
নিয়ম ১: দুই বা ততোধিক Adjective একই বস্তু বা ব্যক্তিকে Qualify করলে প্রথম Adjective এর পূর্বে a/an বসে। যেমন –
- Maha wants a beautiful and yellow flower.
নিয়ম ২: এক জাতীয় সকলকে বুঝাতে Singular common noun এর পূর্বে a/an বসে। যেমন –
- A cow is a useful animal.
- This is an urgent matter.
নিয়ম ৩: নির্দিষ্টি কোনো ব্যক্তিকে বা বস্তুকে না বুঝিয়ে একটি ব্যক্তি বা বস্তুকে বুঝায় এমন Noun এর পূর্বে a/an বসে। যেমন –
- He bought an ice-cream.
- I live in a tiny room.
নিয়ম ৪: The same (একই), a certain (কোনো এক) ইত্যাদির অর্থ প্রকাশ করতে Singular common noun এর পূর্বে a/an বসে। যেমন –
- Criminals are of a (the same) character.
- There lived a (a certain) king.
নিয়ম ৫: কখনও কখনও Preposition “on” এর অর্থ প্রকাশ করার জন্য a বসে। যেমন –
- The hunter goes to a hunting (a = on)
নিয়ম ৬: Plural Noun এর পূর্বে few, little, good many, lot of, great many, good deal ইত্যাদি ব্যবহৃত হলে তাদের পূর্বে a বসে। যেমন –
- He earns a lot of money.
- There are a few oranges on the table.
নিয়ম ৭: Exclamation বুঝাতে what, how, such ইত্যাদির পরে a/an বসে। যেমন –
- What a nice bird!
- How a useful plan it is!
- Such a long queue.
নিয়ম ৮: Singular common noun এর পূর্বে quite, many, rather, but, more not ব্যবহৃত হলে সে Noun এর পূর্বে a/an বসে। যেমন –
- The crow is rather an ugly bird.
- You are but a child.
নিয়ম ৯: Adjective এর পূর্বে so, too ইত্যাদি থাকলে তাদের পূর্বে a/an বসে। যেমন –
- Iron is so useful a metal.
- This is too serious a matter for him to overlook.
নিয়ম ১০: তুলনা অর্থে Proper Noun যখন Common Noun হিসেবে ব্যবহৃত হয় তখন তার পূর্বে a/an বসে। যেমন –
- Nelson Mandela is an Abraham Lincoln in his ideals.
- I see you are a Wordsworth.
নিয়ম ১১: Abstract Noun যখন Common Noun রুপে ব্যবহৃত হয় তখন তার পূর্বে a/an বসে। যেমন –
- Helen was a beauty.
নিয়ম ১২: Many এবং such এর পরে Singular common noun ব্যবহৃত হলে তাদের পুর্বে a/an বসে। যেমন –
- Many a flower blooms in spring.
- Such a boy can shine in life.
- Many a boy was present in the meeting.
নিয়ম ১৩: দর (price), অনুপাত (ratio), গতিবেগ (speed) ইত্যাদি প্রকাশ করতে a/an ব্যবহৃত হয়। যেমন –
- Rice sells five takas a seer.
- The car runs eighty kilometers an hour.
নিয়ম ১৪: Mr/Mrs/Miss এর পূর্বে a/an বসে। যেমন –
- A Mr Habib called at office.
যেখানে a/an ব্যবহৃত হয় না
নিয়ম ১: খাবারের পূর্বে a/an বসে না। তবে খাবারের পূর্বে Adjective বসলে a/an বসে। যেমন –
-
Incorrect: We have a breakfast at 6:00 am.
-
Correct: We have breakfast at 6:00 am.
-
Incorrect: We had good breakfast yesterday.
-
Correct: We had a good breakfast yesterday.
নিয়ম ২: Plural Noun এর পূর্বে a/an বসে না। যেমন –
- Rosses are beautiful.
নিয়ম ৩: Uncountable noun হিসেবে গণ্য advice, information, news, baggage, luggage ইত্যাদি এর পূর্বে a/an বসে না। যেমন –
- My teacher gave me good advice.
নিয়ম ৪: Water, milk, oil, ink, hydrogen, team, paper ইত্যাদি Uncountable noun এর পূর্বে a/an বসে না। যেমন –
- We write on paper.
- Milk is nutritious food.
নোট: Uncountable noun এর সাথে পরিমাপ করা যায় এমন শব্দ যোগ করা হলে এর পূর্বে a/an বসে। যেমন –
- Give me a glass of water.
নিয়ম ৫: Abstract noun এর পূর্বে a/an বসে না। যেমন –
- Kindness is a great virtue.
- Forgiveness is divine.
The এর ব্যবহার
নিয়ম ১: নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বুঝাতে Singular এবং Plural common noun এর পূর্বে the ব্যবহৃত হয়। যেমন –
- The man is coming.
- The dog is a faithful animal.
- The players of this club are going to the field.
নিয়ম ২: পরিচিত কোনো বস্তু বা স্থানের নামের পূর্বে the ব্যবহৃত হয়। যেমন –
- The glass is clear.
- The picture is attractive.
নিয়ম ৩: কোনো Phrase বা Clause দ্বারা যদি কোনো Noun কে নির্দিষ্ট করা হয় তাহলে ঐ Noun এর পূর্বে the ব্যবহৃত হয়। যেমন –
- The man who came to meet her is my father.
- The ring made of gold is very costly.
নিয়ম ৪: জাতি বুজাতে Singular noun এর পূর্বে the ব্যবহৃত হয়। যেমন –
- The cow is a useful animal.
- The crow is an ugly bird.
নোট: জাতি বুঝাতে man এবং woman এর পূর্বে the ব্যবহৃত হয় না। যেমন – Man is mortal.
নিয়ম ৫: Uncountable noun কে যখন নির্দিষ্টভাবে বুঝানো হয় তখন এর পূর্বে the ব্যবহৃত হয়। যেমন –
-- The water of this pond is pure.
- The matter of this book is relevant.
নিয়ম ৬: পৃথিবী, চন্দ্র, সূর্য, নক্ষত্র, আকাশ, দিক প্রভৃতি একক বস্তুর পূর্বে the ব্যবহৃত হয়। যেমন –
- The sun rises in the east.
- The moon shines at night.
নিয়ম ৭: কোনো জাতি বা সম্প্রদায়ের নাম এর পূর্বে the ব্যবহৃত হয়। যেমন –
- The English is a brave nation.
নিয়ম ৮: রাস্তার নামের শেষে Road থাকলে তার পূর্বে the ব্যবহৃত হয়। যেমন –
- He lives beside the Nawabpur road.
- They are going to the Kazi Nazrul Islam road.
নিয়ম ৯: কোনো কিছু দ্বিতীয়বার উল্লেখ করলে সেক্ষত্রে তার পূর্বে the ব্যবহৃত হয়। যেমন –
- We saw a one-eyed man. The man was very helpless.
- I noticed a boy. The boy was very clever.
নিয়ম ১০: কোনো পেশার নামের আগে the ব্যবহৃত হয়। যেমন –
- He wants to join the army.
- She will be appointed in the navy.
নিয়ম ১১: ধর্মগ্রন্থ, সংবাদপত্র, জাহাজ, ট্রেন, বিমান, মহাকাশযান, বিখ্যাত অট্রালিকা, নদী, সাগর, মহাসাগর, উপসাগর, পর্বত, দ্বীপপুঞ্জ, মরুভূমি, ঋতু, তারিখ, দিক ইত্যাদির পূর্বে the ব্যবহৃত হয়। যেমন –
- He reads the Quran every morning.
- The Christian follow the laws of the Bible.
- The Titanic sank forever.
- The Padma is a large river.
- The Bay of Bengal is to the south of Bangladesh.
-- The Andamans are a group of islands. - The Sahara is a famous desert.
- The sun sets in the west.
নিয়ম ১২: সমষ্টিবাচক দেশের নাম এর পূর্বে the ব্যবহৃত হয়। যেমন –
- He visited the USA.
- They live in the UK.
নিয়ম ১৩: দুটি ব্যক্তি, বস্তু বা স্থানের মধ্যে গুনগত সাদৃশ্য বা বৈসাদৃশ্যের তুলনা বুঝালে, যার সঙ্গে তুলনা করা হয় তার পূর্বে the ব্যবহৃত হয়। যেমন –
- Narayangonj is the Dundee of Bangladesh.
- Nazrul is the Byron of Bangladesh.
নিয়ম ১৪: Common noun কে Abstract noun হিসেবে ব্যবহার করলে এর পূর্বে the ব্যবহৃত হয়। যেমন –
- The mother rose in her.
- The father in him was lost.
নিয়ম ১৫: Morning, noon, afternoon, night, evening ইত্যাদি Noun এর আগে in ব্যবহৃত হলে সাধারণত তাদের পূর্বে the ব্যবহৃত হয়। কন্তু in এর স্থলে at ব্যবহৃত হলে সেক্ষেত্রে the বসে না। যেমন –
- Maha came here in the evening.
- They get up early in the morning.
নিয়ম ১৬: কোনো তারিখ এবং ঐতিহাসিক ঘটনার পূর্বে the ব্যবহৃত হয়। যেমন –
- The 21st February is a red letter day in our history.
নিয়ম ১৭: কখনো কখনো Common noun এর পূর্বে Possessive adjective হিসেবে the ব্যবহৃত হয়। যেমন –
- He pulled the dog by the ear.
- She caught him by the hand.
নিয়ম ১৮: Adjective যখন বাক্যের প্রথমে বসে এবং Subject এর মতো কাজ করে তাহলে এর পূর্বে the ব্যবহৃত হয় এবং তা Plural common noun এর কাজ করে। যেমন –
- The rich hate the poor.
- The dishonest will be punished sooner or later.
নিয়ম ১৯: Superlative degree এর পূর্বে the ব্যবহৃত হয়। যেমন –
- He is the best boy in the class.
- Maha is the wisest woman in the village.
নিয়ম ২০: যত…. তত বুঝাতে Comparative degree এর পূর্বে the ব্যবহৃত হয়। যেমন –
- The more you read, the more you learn.
- The sooner, the better.
নিয়ম ২১: বাদ্যযন্ত্রের নামের পূর্বে the ব্যবহৃত হয়। যেমন –
- He can play the flute.
যে সকল ক্ষেত্রে Article ব্যবহার হয় না
নিয়ম ১: সাধারণত Proper noun এর পূর্বে article বসে না। যেমন –
- Nazrul is favorite with me.
- William Shakespeare wrote this poem.
নিয়ম ২: Material noun এর পূর্বে article বসে না। যেমন –
- Gold is a precious metal.
- Iron is a useful metal.
নিয়ম ৩: Abstract noun এর পূর্বে article বসে না। যেমন –
- Honesty is the best policy.
- Sincerity is required everywhere.
নিয়ম ৪: সাধারণত প্রশ্নবোধক বাক্যে Kind of, sort of, verity of, type of, species of থাকলে এদের পূর্বে article বসে না। যেমন –
- What kind of woman is she?
- What type of picture is it?
নিয়ম ৫: খেলা বা খাবার নামের পূর্বে article বসে না। যেমন –
- They always play football.
- Have you taken supper?
নিয়ম ৬: মুখ্য উদ্দেশ্য School, college, market, bed, hospital, prison, mosque, sea, temple, church, court ইত্যাদি স্থানে যাওয়া বুঝালে এদের পূর্বে article বসে না। যেমন –
- He goes to school.
- Everyday he goes to Ramna Park.
কিন্তু স্থানগুলোতে অন্য উদ্দেশ্য যাওয়া বুঝালে Article ব্যবহৃত হয়। যেমন –
- I went to the hospital to see the patients.
নিয়ম ৭: রোগের নামের পূর্বে article বসে না। যেমন –
- He has been suffering from fever.
- Cancer is a fatal disease.
নিয়ম ৮: ভাষার নামের পূর্বে article বসে না। যেমন –
- I can speak Arabic.
- English is a very popular language.
নিয়ম ৯: বার, মাস, ঋতু, উৎসব নামের পূর্বে article বসে না। যেমন –
- The school closes on Sunday next.
- I was born in August 2000.
- Spring is favorite with her.
নিয়ম ১০: Transitive verb এর complement এর পূর্বে article বসে না। যেমন –
- We elected him chairman.
- They made him captain.
নিয়ম ১১: Pronominal বা Numeral adjective যদি common noun কে qualify করে তবে তার পূর্বে article বসে না। যেমন –
- That is his house.
- She has bought this car.
নিয়ম ১২: Common noun যখন সম্বোধন পদ হিসেবে ব্যবহৃত হয় তখন তার পূর্বে article বসে না। যেমন –
- Take your seat, friend.
- Ladies and gentlemen, please listen to me.
নিয়ম ১৩: একটি মাত্র পর্বত বা দ্বীপ এবং Lake (হ্রদ) ইত্যাদি নামের পূর্বে article বসে না। যেমন –
- Mount Everest is the highest peak in the world.
- Lake Superior or Lake Baikal.
Written by
Notesaid24 Editors
Curated study notes for students across Bangladesh.
Keep reading
Letter (বর্ণ) কী? Alphabet, Vowel, Consonant, Semi-Vowel ও ইংরেজি বর্ণমালার IPA উচ্চারণ | Orthography
ইংরেজি ব্যাকরণের Orthography অংশ: Letter-এর পরিচয়, Capital & Small Letter, Alphabet, Vowel, Consonant, Semi-Vowel সহ ইংরেজি ২৬টি বর্ণের সম্পূর্ণ IPA উচ্চারণ টেবিল। HSC ও SSC শিক্ষার্থীদের জন্য সহজ ও বিস্তারিত গাইড।
Language এবং English Grammar কাকে বলে? | ভাষা ও ব্যাকরণের পরিচয়
ভাষা কী? English Grammar কাকে বলে? ইংরেজি ব্যাকরণের ৫টি প্রধান অংশ (Orthography, Etymology, Syntax, Punctuation, Prosody) সহ সম্পূর্ণ আলোচনা। HSC ও SSC শিক্ষার্থীদের জন্য সহজ ও বিস্তারিত গাইড।