Language এবং English Grammar কাকে বলে? | ভাষা ও ব্যাকরণের পরিচয়
ভাষা কী? English Grammar কাকে বলে? ইংরেজি ব্যাকরণের ৫টি প্রধান অংশ (Orthography, Etymology, Syntax, Punctuation, Prosody) সহ সম্পূর্ণ আলোচনা। HSC ও SSC শিক্ষার্থীদের জন্য সহজ ও বিস্তারিত গাইড।
প্রিয় ভিউয়ারস,
আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আধুনিক এই পৃথিবীতে প্রায় ৭০০ কোটি মানুষ বসবাস করে। প্রত্যেকে নিজের মনের ভাব প্রকাশ করার জন্য নানা রকমের ভাষা ব্যবহার করে থাকেন। এই ভাষার মধ্যে রয়েছে অসাধারণ বৈচিত্র্য।
তাই আজকের এই ব্লগে আপনাদের মাঝে “Language & Grammar” নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। চলুন শুরু করি! ✨
Language (ভাষা)
এই পৃথিবীতে ১৯৫টি দেশ রয়েছে এবং বর্তমানে প্রায় ৭,১১১টি ভাষা মানুষ মনের ভাব প্রকাশের জন্য ব্যবহার করে। এর মধ্যে বিশ্বের প্রায় অর্ধেকের বেশি জনসংখ্যা মাত্র ২৩টি ভাষা ব্যবহার করে একে অপরের সাথে কথা বলে।
সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা হলো ইংরেজি। এরপর রয়েছে ম্যান্ডারিন, হিন্দি, স্প্যানিশ, ফ্রেঞ্চ, আরবি এবং আমাদের মাতৃভাষা বাংলা (বিশ্বের ৭ম প্রধান ভাষা)।
সংজ্ঞা:
যে সকল অর্থবোধক ধ্বনির সাহায্যে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি, তাকে Language বা ভাষা বলে।
Grammar বা ব্যাকরণ
যে বই পড়লে ভাষা শুদ্ধ করে লিখতে, পড়তে এবং প্রয়োগ করতে পারা যায়, তাকে Grammar বা ব্যাকরণ বলে।
প্রত্যেক ভাষার জন্য রয়েছে নির্দিষ্ট কিছু নিয়ম-কানুন। তাই বলা যায়:
যে পুস্তক পাঠ করিলে ইংরেজি ভাষার গঠন, প্রকৃতি, স্বরূপ এবং প্রয়োগ বিধি জানা যায় তাকে English Grammar বা ইংরেজি ব্যাকরণ বলে।
একইভাবে বাংলার জন্য বাংলা ব্যাকরণ, আরবির জন্য আরবি ব্যাকরণ, হিন্দির জন্য হিন্দি ব্যাকরণ ইত্যাদি। প্রত্যেক ভাষার নিজস্ব ব্যাকরণ রয়েছে।
English Grammar-এর পাঁচটি প্রধান অংশ
ইংরেজি ব্যাকরণ মূলত পাঁচটি প্রধান অংশ নিয়ে গঠিত:
- Orthography (বর্ণ প্রকরণ)
- Etymology (শব্দ প্রকরণ)
- Syntax (বাক্য প্রকরণ)
- Punctuation (বিরাম চিহ্ন প্রকরণ)
- Prosody (ছন্দ প্রকরণ)
👉 Orthography (বর্ণ প্রকরণ)
ইংরেজি ব্যাকরণের যে অংশে Letter বা অক্ষরের বিশুদ্ধ উচ্চারণ ও প্রকারভেদ নিয়ে আলোচনা করা হয়, তাকে Orthography বলে।
👉 Etymology (শব্দ প্রকরণ)
ইংরেজি ব্যাকরণের যে অংশে Word বা শব্দের ব্যুৎপত্তি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়, তাকে Etymology বলে।
👉 Syntax (বাক্য প্রকরণ)
ইংরেজি ব্যাকরণের যে অংশে Sentence বা বাক্যের শব্দগুলো শুদ্ধরূপে যথাস্থানে ব্যবহার করার নিয়ম নিয়ে আলোচনা করা হয়, তাকে Syntax বলে।
👉 Punctuation (বিরাম চিহ্ন প্রকরণ)
ইংরেজি ব্যাকরণের যে অংশে বিরামচিহ্নের সঠিক প্রয়োগ সম্পর্কে আলোচনা করা হয়, তাকে Punctuation বলে।
👉 Prosody (ছন্দ প্রকরণ)
ইংরেজি ব্যাকরণের যে অংশে ইংরেজি কবিতার ছন্দ সম্পর্কে আলোচনা করা হয়, তাকে Prosody বলে।
আশা করি আপনি পুরো পোস্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। এটাই আমার সার্থকতা।
পোস্টে কোনো ভুল দৃষ্টিগোচর হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোস্টটি ভালো লাগলে শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।
আজ আর নয়। কথা হবে অন্য কোনো দিন, নতুন কোনো ব্লগে।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
আল্লাহ হাফেজ। 🙏
Written by
Notesaid24 Editors
Curated study notes for students across Bangladesh.
Keep reading
Article (a, an, the) ব্যবহারের সম্পূর্ণ নিয়ম | Indefinite & Definite Article
ইংরেজি ব্যাকরণের Article-এর পূর্ণাঙ্গ আলোচনা। A, An, The-এর সংজ্ঞা, উৎপত্তি, প্রকারভেদ, ব্যবহারের ৩০+ নিয়ম, ব্যতিক্রম ও যেখানে Article বসে না—সবকিছু উদাহরণসহ। HSC ও SSC শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গাইড।
Capital Letter ব্যবহারের নিয়ম | ইংরেজিতে বড় হাতের অক্ষর কখন লিখবেন | Orthography
ইংরেজি ব্যাকরণের Orthography অংশে Capital Letter (বড় হাতের অক্ষর) ব্যবহারের সম্পূর্ণ নিয়ম। Sentence, Proper Noun, Days, Months, Titles, Book Names, Pronoun ‘I’ সহ ১৮+ গুরুত্বপূর্ণ নিয়ম ও উদাহরণ। HSC ও SSC শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গাইড।